বইয়ের নাম: ক্ষণিকের আগন্তুক লেখক: হোসাইন মোহাম্মদ ইমরান
সামারি: আমার সন্ধি-বউ, চিঠির শুরুতেই তোমার কাছে ক্ষমা চাইছি নিজের অসামর্থ্যের জন্য। সাদা পাঞ্জাবি পরে, হাতে একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতে না পারায় আমি ভীষণ লজ্জিত। কোনো অজুহাত দিতে চাই না; নিজের ব্যর্থতার কারণেই এমনটা হয়েছে। আজও হয়তো তোমার চোখ গড়িয়ে টপটপ করে পানি পড়বে, আজও হয়তো তা লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তুমি। তুমি কি ভেবেছ, আমি এর কিছুই বুঝি না? তোমার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ার কারণ যে আমি—সেটা কি আমার অজানা ভেবেছ? জানো সন্ধি, আমার প্রতিটি মুহূর্তে শুধু তুমি আছ। ইচ্ছে করে সারাটি দিন তোমার পাশে পাশে থাকি, সারাক্ষণ চেয়ে থাকি তোমার টলোমল চোখের দিকে, তোমাকে নিজের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখি সারাবেলা। একসময় আমাদের ছোট্ট একটি বাসা হবে—যেখানে সময়গুলো একান্ত আমাদের হবে। তখন আর কোনো বাঁধা থাকবে না, রাত-দিনের হিসাব থাকবে না। যখন ইচ্ছে হবে, তোমায় ধরতে পারব, ছুঁয়ে দিতে পারব। আর কিছু দিনের অপেক্ষা মাত্র। –ডা. শাহনাজ পারভীন (লেখকের স্ত্রী)

Reviews
There are no reviews yet.